মেয়েকে খুনের অভিযোগ উঠল তার সৎ বাবার বিরুদ্ধে - The News Lion

মেয়েকে খুনের অভিযোগ উঠল তার সৎ বাবার বিরুদ্ধে

 


দি নিউজ লায়ন;   পারিবারিক অশান্তির জেরে সৎ বাবা তার মেয়েকে ধারালো অস্ত্র কোপ দেয়ার অভিযোগ উঠলো কল্যাণী 2 নম্বর আনন্দনগরে । মেয়েটি বর্তমানে জে এন এম কল্যাণী হাসপাতালে ভর্তি। জানা যায় মেয়েটির বিয়ে হয়েছে ১০ দিন আগে পাশেই একটি গ্রামে ,মেয়ের নাম দীপা ভক্ত বয়স ১৮ ,পিতার নাম সুভাষ ভক্ত বয়স ৫৫। 


বিয়ের পর সে তার বাবার বাড়িতে আসে। গতকাল রাতে তার সৎ বাবা মদ্যপ অবস্থায় বাড়িতে আসেন, তারপরই মেয়ের সাথে বচসা শুরু হয় , তখনই তার বাবা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ দেয় বলে অভিযোগ । পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ করেন কল্যাণী থানায় । ঠিক কী কারণে মেয়েকে এই কোপ তা খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.